দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশায় ৭৫পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অভিযান চালিয়ে ৭৫টি ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নোয়াবন্দ গ্রামের বাসিন্দা মৃত হাবিবুর রহমানের ছেলে মো. শাহীন আলম (৩৫) ও জিল্লু মিয়ার ছেলে মো. শাহীন (৩০)।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন  গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে নোয়াবন্দ গ্রামের একটি পরিত্যক্ত ঘরে ইয়াবা কেনাবেচা চলছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক সোয়া ২টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৭৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও জানান, এ ঘটনায় ধর্মপাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ধর্মপাশায় ৭৫পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অভিযান চালিয়ে ৭৫টি ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নোয়াবন্দ গ্রামের বাসিন্দা মৃত হাবিবুর রহমানের ছেলে মো. শাহীন আলম (৩৫) ও জিল্লু মিয়ার ছেলে মো. শাহীন (৩০)।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন  গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে নোয়াবন্দ গ্রামের একটি পরিত্যক্ত ঘরে ইয়াবা কেনাবেচা চলছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক সোয়া ২টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৭৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও জানান, এ ঘটনায় ধর্মপাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক ধর্মপাশার খবর

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত