সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের পূর্ববাজার এলাকায় বাবুল স্বর্ণকার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ইফতারের সময় চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকান থেকে পায়েল তৈরির জন্য রাখা প্রায় দেড় ভরি রুপা চুরি হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। দোকান মালিক বাবুল চন্দ্র বিশ্বাস জানান, ইফতারের সময় তিনি দোকান খোলা রেখে পাশের একটি হোটেলে পানি আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন দোকানে রাখা পায়েল তৈরির জন্য রাখা প্রায় দেড় ভরি রুপা নেই।
তিনি আরও জানান, বিষয়টি বুঝতে পেরে আশপাশের দোকানদারদের জিজ্ঞাসা করা হলেও কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের পূর্ববাজার এলাকায় বাবুল স্বর্ণকার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ইফতারের সময় চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকান থেকে পায়েল তৈরির জন্য রাখা প্রায় দেড় ভরি রুপা চুরি হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। দোকান মালিক বাবুল চন্দ্র বিশ্বাস জানান, ইফতারের সময় তিনি দোকান খোলা রেখে পাশের একটি হোটেলে পানি আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন দোকানে রাখা পায়েল তৈরির জন্য রাখা প্রায় দেড় ভরি রুপা নেই।
তিনি আরও জানান, বিষয়টি বুঝতে পেরে আশপাশের দোকানদারদের জিজ্ঞাসা করা হলেও কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।

আপনার মতামত লিখুন