দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশায় গাঁজা সেবনের দায়ে মোবাইল কোর্টে তিনজনের ৬ মাসের কারাদণ্ড

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাদকের বিস্তার রোধে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ।দণ্ডপ্রাপ্তরা হলেন সদরের হলিদাকান্দা গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে মোঃ সুহেল মিয়া (৪৩),হলিদাকান্দা মধ্যপাড়া গ্রামের আব্দুল বারিের ছেলে করম আলী ভুট্টো (৪৫),পার্শবর্তী মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মৃত হারুন রশিদের ছেলে মোঃ জয় মিয়া (২৩)। অভিযানে গাঁজা সেবনের অপরাধ প্রমাণিত  হওয়ায় তাদের প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ (তিনশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন,মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে অভিভাবক ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সন্তান, ভাই বা প্রতিবেশীর চলাফেরায় নজর রাখুন। সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে দ্রুত প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন। সম্মিলিত সচেতনতাই পারে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ধর্মপাশায় গাঁজা সেবনের দায়ে মোবাইল কোর্টে তিনজনের ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাদকের বিস্তার রোধে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ।দণ্ডপ্রাপ্তরা হলেন সদরের হলিদাকান্দা গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে মোঃ সুহেল মিয়া (৪৩),হলিদাকান্দা মধ্যপাড়া গ্রামের আব্দুল বারিের ছেলে করম আলী ভুট্টো (৪৫),পার্শবর্তী মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মৃত হারুন রশিদের ছেলে মোঃ জয় মিয়া (২৩)। অভিযানে গাঁজা সেবনের অপরাধ প্রমাণিত  হওয়ায় তাদের প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ (তিনশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন,মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে অভিভাবক ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সন্তান, ভাই বা প্রতিবেশীর চলাফেরায় নজর রাখুন। সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে দ্রুত প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন। সম্মিলিত সচেতনতাই পারে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।

দৈনিক ধর্মপাশার খবর

সম্পাদকঃ সালেহ আহমেদ
নির্বাহী সম্পাদকঃ মহি উদ্দিন আরিফ

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত