দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশায় নির্ধারিত নিয়মে পশু জবাই, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে লবণ বিতরণ ও সঠিক প্রয়োগ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্বে প্রশিক্ষণে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার সাদ্দাম হোসেন, মুফতি জুবায়ের আলম, হাফেজ মাওলানা হাবিবুর রহমান তাবারি, হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা নূরে আলম সিদ্দিকী, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহম্মেদ এবং কসাই জিল্লুর রহমান।

বক্তারা বলেন, কোরবানির পশু জবাইয়ে স্বাস্থ্যসম্মত ও নির্ধারিত নিয়ম অনুসরণ করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে পশুর চামড়া সংরক্ষণে সঠিকভাবে লবণ ব্যবহার করলে চামড়ার গুণগত মান বজায় থাকে এবং অর্থনৈতিক ক্ষতি কমানো সম্ভব হয়।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, কসাই, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে কোরবানির চামড়া সংরক্ষণে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ধর্মপাশায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশায় নির্ধারিত নিয়মে পশু জবাই, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে লবণ বিতরণ ও সঠিক প্রয়োগ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্বে প্রশিক্ষণে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার সাদ্দাম হোসেন, মুফতি জুবায়ের আলম, হাফেজ মাওলানা হাবিবুর রহমান তাবারি, হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা নূরে আলম সিদ্দিকী, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহম্মেদ এবং কসাই জিল্লুর রহমান।

বক্তারা বলেন, কোরবানির পশু জবাইয়ে স্বাস্থ্যসম্মত ও নির্ধারিত নিয়ম অনুসরণ করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে পশুর চামড়া সংরক্ষণে সঠিকভাবে লবণ ব্যবহার করলে চামড়ার গুণগত মান বজায় থাকে এবং অর্থনৈতিক ক্ষতি কমানো সম্ভব হয়।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, কসাই, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে কোরবানির চামড়া সংরক্ষণে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

দৈনিক ধর্মপাশার খবর

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত