সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের উকিলপাড়া ও কামলাবাজ গ্রামের সামনের সড়কে শিয়ালের কামড়ে চারজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টা থেকে রাত ১২টার মধ্যে পৃথক সময়ে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, উপজেলা সদরের উকিলপাড়ার শাওন মিয়া (২৫), বিদ্যুৎ কুমার সিংহ (৩৫) ও মুশাহিদ মিয়া (৬০) এবং কামলাবাজ গ্রামের মৃনাল সরকার (৫০)।
আহত বিদ্যুৎ কুমার সিংহ জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনি উপজেলা সদরের উকিলপাড়ার সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ একটি শিয়াল এসে তাঁর বাম হাতে কামড় দেয়। পরে তিনি লাথি মেরে শিয়ালটিকে তাড়িয়ে দেন।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান শুভ বলেন, শিয়ালের কামড়ে আহত চারজনকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন