দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশায় বিশেষ অভিযানে ১,৬৭৫ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ০৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ধর্মপাশায় বিশেষ অভিযানে ১,৬৭৫ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদরের  হলিদাকান্দা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১,৬৭৫ পিস ইয়াবাসহ মাদক বেচাকেনার সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার হলিদাকান্দা গ্রামের আবু বক্করের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে ১,৬৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আবু বক্কর (৩৬), ওমর ফারুক (২৮), সজীব আহমেদ মোমিন (২০), তাদের পিতা দিলু মিয়া ওরফে দেলোয়ার; তোফাজ্জল হোসেন বকুল ওরফে বকুল মিয়া (৪৫), পিতা মৃত আবু তাহের, সাং- হলিদাকান্দা গ্রাম এবং আতিকুর রহমান (২৬), পিতা রশিদ মিয়া, সাং- কেশবপুর কান্দাপাড়া, থানা- ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ।

ধর্মপাশা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ধর্মপাশায় বিশেষ অভিযানে ১,৬৭৫ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদরের  হলিদাকান্দা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১,৬৭৫ পিস ইয়াবাসহ মাদক বেচাকেনার সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার হলিদাকান্দা গ্রামের আবু বক্করের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে ১,৬৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আবু বক্কর (৩৬), ওমর ফারুক (২৮), সজীব আহমেদ মোমিন (২০), তাদের পিতা দিলু মিয়া ওরফে দেলোয়ার; তোফাজ্জল হোসেন বকুল ওরফে বকুল মিয়া (৪৫), পিতা মৃত আবু তাহের, সাং- হলিদাকান্দা গ্রাম এবং আতিকুর রহমান (২৬), পিতা রশিদ মিয়া, সাং- কেশবপুর কান্দাপাড়া, থানা- ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ।

ধর্মপাশা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক ধর্মপাশার খবর

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত