দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ধর্মপাশা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বেসরকারি সংস্থা কাল্ব কর্তৃক পরিচালিত ধর্মপাশা উপজেলা শিক্ষক  ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো.নুরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো.নেহাল উদ্দিন। ব্যবস্থাপনা পরিষদের সেক্রেটারী জাকির হোসেনের সঞ্চালনে সভায় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য দেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ, কাল্বের  নেত্রকোনা জেলা ব্যবস্থাপক আব্দুল মতিন,  জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের  অবসরপ্রাপ্ত  প্রধান শিক্ষক শেখ ফরিদ আহমেদ, ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ জাহান কবীর প্রমুখ। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দদের পাঁচজনকে সম্মাননা স্মারক ও  সংগঠনটিতে শ্রেষ্ঠ আমানতকারী, শেয়ার সঞ্চয়কারী ৪৮জনের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


ধর্মপাশা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বেসরকারি সংস্থা কাল্ব কর্তৃক পরিচালিত ধর্মপাশা উপজেলা শিক্ষক  ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো.নুরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো.নেহাল উদ্দিন। ব্যবস্থাপনা পরিষদের সেক্রেটারী জাকির হোসেনের সঞ্চালনে সভায় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য দেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ, কাল্বের  নেত্রকোনা জেলা ব্যবস্থাপক আব্দুল মতিন,  জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের  অবসরপ্রাপ্ত  প্রধান শিক্ষক শেখ ফরিদ আহমেদ, ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ জাহান কবীর প্রমুখ। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দদের পাঁচজনকে সম্মাননা স্মারক ও  সংগঠনটিতে শ্রেষ্ঠ আমানতকারী, শেয়ার সঞ্চয়কারী ৪৮জনের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।


দৈনিক ধর্মপাশার খবর


কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত