দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশায় গাঁজা ও ইয়াবাসহ একজন গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ধর্মপাশায় গাঁজা ও ইয়াবাসহ একজন গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সোহেল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে চার পুড়িয়া গাঁজা ও ছয়টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) ধর্মপাশা থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. শরীফুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) নুরুল আমীন খান ও পুলিশের একটি দল উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সোহেলকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ধর্মপাশা থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, সোহেলের বিরুদ্ধে ধর্মপাশা থানায় বিভিন্ন সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও সাতটি মামলা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


ধর্মপাশায় গাঁজা ও ইয়াবাসহ একজন গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সোহেল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে চার পুড়িয়া গাঁজা ও ছয়টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) ধর্মপাশা থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. শরীফুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) নুরুল আমীন খান ও পুলিশের একটি দল উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সোহেলকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ধর্মপাশা থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, সোহেলের বিরুদ্ধে ধর্মপাশা থানায় বিভিন্ন সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও সাতটি মামলা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।


দৈনিক ধর্মপাশার খবর


কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত