দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন


মহি উদ্দিন আরিফ
মহি উদ্দিন আরিফ
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ধর্মপাশায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে অগ্নিকাণ্ডে বসতঘর ও অটোরিকশাসহ বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত মনির মিয়ার পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে তিন বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সরেজমিনে ক্ষতিগ্রস্তের বাড়িতে গিয়ে মনির মিয়ার হাতে এ সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মু. জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক ও এস এম রহমত, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার আলী, নেহাল উদ্দিন ও মজিবুর মজুমদার এবং অফিস সহকারী রতন সরকারসহ অন্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মনির মিয়ার বসতঘর, ঘরে থাকা নগদ টাকা, আলমারি, পালঙ্ক, একটি অটোরিকশা ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির দুর্দশা লাঘব এবং পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সরকারি সহায়তা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


ধর্মপাশায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে অগ্নিকাণ্ডে বসতঘর ও অটোরিকশাসহ বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত মনির মিয়ার পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে তিন বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সরেজমিনে ক্ষতিগ্রস্তের বাড়িতে গিয়ে মনির মিয়ার হাতে এ সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মু. জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক ও এস এম রহমত, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার আলী, নেহাল উদ্দিন ও মজিবুর মজুমদার এবং অফিস সহকারী রতন সরকারসহ অন্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মনির মিয়ার বসতঘর, ঘরে থাকা নগদ টাকা, আলমারি, পালঙ্ক, একটি অটোরিকশা ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির দুর্দশা লাঘব এবং পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সরকারি সহায়তা দেওয়া হয়।


দৈনিক ধর্মপাশার খবর


কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত