পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জের ধর্মপাশায় স্বাগত মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ আছর উপজেলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার বড় মসজিদে গিয়ে শেষ হয়।
মিছিলটির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপাশা উপজেলা শাখা। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘আহলান সাহলান মাহে রমজান’, ‘রমজানের পবিত্রতা রক্ষা করো’ এবং ‘মাহে রমজানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, রমজান মাস মুসলমানদের জন্য সংযম ও আত্মশুদ্ধির মাস। এ মাসের পবিত্রতা রক্ষায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। পাশাপাশি সমাজে অশ্লীল কার্যক্রম বন্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ এবং সার্বিক সামাজিক পরিবেশ নিয়ন্ত্রণে সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপাশা উপজেলা শাখার সদর ইউনিয়নের সভাপতি ও কর্ম পরিষদ সদস্য হযরত মাওলানা এনামুল হক তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেলবরষ ইউনিয়নের সেক্রেটারি এনামুল হক, সেলবরষ ইউনিয়নের দায়িত্বশীল মো. হাবিবুর রহমান এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধর্মপাশা উপজেলা সভাপতি মাওলানা মাইন উদ্দিন (নাহিদ) প্রমুখ।
বক্তারা আরও বলেন, রমজানকে ঘিরে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। এতে ধর্মীয় মূল্যবোধ বজায় থাকবে এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন