সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সদস্যদের খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে সংগঠনটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্যদের খেলাপি ঋণ পরিশোধের আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধর্মপাশা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি মো. জাকির হোসেন।
লিখিত বক্তব্যে মো. জাকির হোসেন বলেন, সংগঠনের পক্ষ থেকে সদস্যদের বকেয়া ঋণ পরিশোধের জন্য বারবার অবহিত করা হলেও অনেক সদস্য এখনো ঋণ পরিশোধে সাড়া দিচ্ছেন না। গত বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে সংগঠনটি। সমবায় আইন অনুযায়ী বকেয়া ঋণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।লিখিত বক্তব্যে আরও বলা হয়, ইতোমধ্যে আদালতের রায়ে সংগঠনের দুইজন খেলাপি ঋণী সদস্য সাজাপ্রাপ্ত হয়েছেন এবং তারা পলাতক রয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী, সাজাপ্রাপ্তদের একজন মধ্যনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম-প্রহরী মো. শফিকুল ইসলাম। তার বিরুদ্ধে দাবিকৃত ঋণের পরিমাণ ৫ লাখ ৫০ হাজার টাকা এবং তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অপরজন মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জগদীশ চন্দ্র সরকার। তার বিরুদ্ধে দুই লাখ টাকা অর্থদণ্ডের সাজা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।এ ছাড়া আরও কয়েকজন খেলাপি ঋণীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।
জাকির হোসেন বলেন, সংগঠনটি সদস্যদের শেয়ার, সঞ্চয় ও আমানতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই খেলাপি ঋণ আদায় করে সংগঠনের আর্থিক ভিত্তি ও সুনাম ধরে রাখা জরুরি। ঋণ পরিশোধের মাধ্যমে সংগঠনের কার্যক্রম স্বাভাবিক রাখতে তিনি সদস্যদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে ধর্মপাশা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি নুরুজ্জামান, পরিচালক সিরাজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন