সুনামগঞ্জের ধর্মপাশায় অনুমোদন ছাড়া লরিতে মাটি পরিবহনের দায়ে কাজল মিয়া (২৬) নামে এক লরি চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ নভেম্বর) রাত ৭টা ২০ মিনিটে ধর্মপাশা উপজেলা হাসপাতাল-সংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়া মাটি পরিবহনের কাজে লরি ব্যবহার করায় চালক কাজল মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কাজল মিয়া উপজেলার মহদীপুর গ্রামের বাসিন্দা।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন