সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত কামাল (৫৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার সদরের ধর্মপাশা গ্রাম মড়লপাড়ায় নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধর্মপাশা থানা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় এএসআই নুরুল আমীন খান ও এএসআই মাসুদ রানা বাবু সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় জিআর-২৭/২৬ (ধর্মপাশা) নম্বর মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১০(ক)/৪১/৩৮ ধারায় জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে কামালকে তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামাল ধর্মপাশা মোড়লপাড়া এলাকার মৃত আরফান আলীর ছেলে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে ধর্মপাশা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মাদক ব্যবসায়ী কামাকে গ্রেপ্তারের পর তাঁকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন