সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৩৩ দশমিক ৫৩ শতাংশ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এ বছর পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত শিক্ষার্থী ছিল ৩৫১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩৪৩ জন। উত্তীর্ণ হয়েছে মাত্র ১১৫ জন। সে হিসাবে অনুত্তীর্ণ হয়েছে ২২৮ জন।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, মানবিক বিভাগ থেকে ১১৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং অনুত্তীর্ণ হয়েছে ২৩৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে একজন শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, বিজ্ঞান বিভাগ থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, কলেজটির পাসের হার ৩৩ দশমিক ৫৩ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা শূন্য।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন