হাওরাঞ্চলের শিক্ষা জগতে এক গর্বের অধ্যায় যুক্ত হলো। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার কৃতি সন্তান মো. শাহাদত হোসেন বাংলাদেশ শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদে উন্নীত হয়ে প্রফেসর হয়েছেন। বর্তমানে তিনি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগে কর্মরত রয়েছেন।১৯৬৭ সালে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা ইসলামপুর গ্রামে জন্ম নেওয়া শাহাদত হোসেনের শিক্ষাজীবনের শুরু নিজ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও ঢাকার রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন শেষে কৃতিত্বের সঙ্গে এসএসসি উত্তীর্ণ হন। এরপর ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন।উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে। এখান থেকেই অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন।কর্মজীবনের শুরুতে তিনি ১৯৯৫ সালে আন্তর্জাতিক এনজিও হেলেন কেলারে স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেন। পরে শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে সুনামগঞ্জ মহিলা কলেজে শিক্ষকতা শুরু করেন। এরপর দীর্ঘ কর্মজীবনে তিনি সুনামগঞ্জ, নওগাঁ ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন সরকারি কলেজে সুনামের সঙ্গে পাঠদান করেন।শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয়। সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ডিগ্রি কোর্স চালুর ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছাত্রজীবনে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনেও অংশগ্রহণ করেন।লেখালেখিতেও তাঁর পরিচিতি রয়েছে। হাওর ও শিক্ষা বিষয়ক বহু লেখা স্থানীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিএক্সার (DXer)। বিশ্বের অন্তত ৫০টি দেশের পাঁচ শতাধিক কিউএসএল কার্ড তাঁর সংগ্রহে রয়েছে।বর্তমানে তিনি দেশের বৃহত্তম শ্রোতা সংগঠন Association of Radio Listeners Club Bangladesh-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিবিসি, ডয়চে ভেলে, এনএইচকে রেডিও জাপানসহ বিভিন্ন আন্তর্জাতিক বেতার কেন্দ্রের মনিটর হিসেবেও তিনি কাজ করেছেন।হাওরাঞ্চল থেকে উঠে এসে দীর্ঘ শিক্ষা ও সমাজসেবার পথচলায় প্রফেসর পদে পদোন্নতি পাওয়ায় এলাকাবাসীসহ শিক্ষা সংশ্লিষ্ট মহলে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন