দৈনিক ধর্মপাশার খবর

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্বাস্থ্য প্রশাসক ধর্মপাশার ডা. সুবীর সরকার

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্বাস্থ্য প্রশাসক (ফিল্ড সার্ভিস) হিসেবে নির্বাচিত হয়েছেন ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার। ‘সিভিল সার্জন অ্যাওয়ার্ড-২০২৫’-এ জেলা পর্যায়ে এই সম্মাননা অর্জন করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ইপিআই ভবনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি ডা. সুবীর সরকারের হাতে শ্রেষ্ঠ স্বাস্থ্য প্রশাসক হিসেবে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ডা. সুবীর সরকার বলেন, প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হাওরবেষ্টিত ও প্রত্যন্ত অঞ্চল ধর্মপাশা ও মধ্যনগরে কাজ করে এই স্বীকৃতি পাওয়া সত্যিই গর্ব ও আনন্দের বিষয়। এই অর্জন সম্ভব হয়েছে মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, সিএইচসিপি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টায়।”

উল্লেখ্য, ডা. সুবীর সরকার এর আগেও ২০২৪ সালে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ধারাবাহিকভাবে দুই বছর এই সম্মাননা অর্জনের মাধ্যমে তিনি জেলার স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্বাস্থ্য প্রশাসক ধর্মপাশার ডা. সুবীর সরকার

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্বাস্থ্য প্রশাসক (ফিল্ড সার্ভিস) হিসেবে নির্বাচিত হয়েছেন ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার। ‘সিভিল সার্জন অ্যাওয়ার্ড-২০২৫’-এ জেলা পর্যায়ে এই সম্মাননা অর্জন করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ইপিআই ভবনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি ডা. সুবীর সরকারের হাতে শ্রেষ্ঠ স্বাস্থ্য প্রশাসক হিসেবে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ডা. সুবীর সরকার বলেন, প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হাওরবেষ্টিত ও প্রত্যন্ত অঞ্চল ধর্মপাশা ও মধ্যনগরে কাজ করে এই স্বীকৃতি পাওয়া সত্যিই গর্ব ও আনন্দের বিষয়। এই অর্জন সম্ভব হয়েছে মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, সিএইচসিপি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টায়।”

উল্লেখ্য, ডা. সুবীর সরকার এর আগেও ২০২৪ সালে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ধারাবাহিকভাবে দুই বছর এই সম্মাননা অর্জনের মাধ্যমে তিনি জেলার স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

দৈনিক ধর্মপাশার খবর

সম্পাদকঃ সালেহ আহমেদ
নির্বাহী সম্পাদকঃ মহি উদ্দিন আরিফ

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত