সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার হাওরে চলমান ফসলরক্ষা বাঁধের বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি হাওরের ১০টি প্রকল্পের চলমান কাজ সরেজমিনে ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজখবর নেন। এ সময় তিনি হাওরের ফসল সুরক্ষায় বাঁধের কাজ নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, ধর্মপাশা থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস. এম. রহমত, নূরুল ইসলাম ও জুলফিকার আলী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী এবং কৃষকদলের সভাপতি ফারুক আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, হাওরাঞ্চলের কৃষকদের একমাত্র ভরসা বোরো ধান। তাই আগাম বন্যা ও পাহাড়ি ঢলের ঝুঁকি থেকে ফসল রক্ষায় বাঁধের কাজ যথাসময়ে শেষ করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা ও বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন