আজ ১৯ জানুয়ারি। শহীদ রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ।
১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে অসামান্য নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।
দিনটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো দেশব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। দলীয় নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। জাতির ইতিহাসে তিনি একজন সাহসী মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রনায়ক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন