সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠে শনিবার সকাল ১০টায় এ উপজেলার ছয়টি ইউনিয়নের নয়টি হাফিজিয়া মাদ্রাসা থেকে ২০২৫ সালে পবিত্র কোরআনুল কারিমের হিফজ সম্পন্নকারী ৪৩ জন নবীন হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
‘তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। ফাউন্ডেশনের সভাপতি হাফেজ হুজ্জাতুল্লাহ নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত উলামা পরিষদের ধর্মপাশা উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আমিনুল ইসলাম।
সংগঠনটির সদস্য মাওলানা মাহমুদুল হাসান মওদুদ ও হাফেজ নাজিমুল ইসলাম সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমী, ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কাজী মাজহারুল হক, পল্লী বিদ্যুৎ সমিতির ধর্মপাশা উপজেলার উপ-আঞ্চলিক কার্যালয়ের এজিএম মো. হাফিজুর রহমান, ধর্মপাশা হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা মুখলেছুর রহমান, ধর্মপাশা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশনের সদস্য ও শিক্ষা উদ্যোক্তা গোলাম জিলানী, মুফতি মোবারক হোসেন, নলগড়া বাইতুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান তাবারী, মানারাতুল আজহার একাডেমির মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন, মুফতি মোল্লা মাহমুদ, হাফেজদের অভিভাবক সেলিম খাঁ ও মিছির উদ্দিন এবং নবীন হাফেজ মাহফুজুর রহমান ও আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে পবিত্র কোরআনের নবীন ৪৩ জন হাফেজের প্রত্যেককে ক্রেস্ট ও পোশাক উপহার দেওয়া হয়। শেষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক সালেহ আহমদ ও সভাপতি হাফেজ হুজ্জাতুল্লাহ নাঈম বলেন, পবিত্র কোরআনের হাফেজরা দুনিয়া ও আখিরাতে সম্মানিত। এই আয়োজন সফল করতে অনেকেই অর্থ, শ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। ২০২২ সালে এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল। এবার চতুর্থবারের মতো এ আয়োজন করা হয়েছে। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং আমরা চাই এটি সারা দেশে ছড়িয়ে পড়ুক।
হেফাজতে ইসলাম বাংলাদেশের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমী বলেন, পবিত্র কোরআনের হাফেজরা কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছেন। নবীন হাফেজরা বিশ্ব জয়ের স্বপ্ন দেখবে এটাই প্রত্যাশা।
প্রধান অতিথি মাওলানা আমিনুল ইসলাম বলেন, পবিত্র কোরআনের হাফেজদের সংবর্ধনা দেওয়ার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মহান আল্লাহ তায়ালা নবীন হাফেজদের এবং আয়োজকদের এই উদ্যোগ কবুল করুন। ভবিষ্যতেও এই আয়োজন চলমান থাকবে বলে আমি আশাবাদী।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন