দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশায় বাস কাউন্টারে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ, যাত্রীদের ভোগান্তি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদররে বিজয় ২৪ চত্তর এলাকায় একটি বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ধর্মপাশা-নারায়ণগঞ্জ রুটে সরকার নির্ধারিত ভাড়া ৪৫০ টাকা হলেও যাত্রীদের কাছ থেকে ৯০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় ২৪ চত্বর এলাকার ওই কাউন্টার থেকে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বিশেষ করে ঈদ-পরবর্তী সময়ে যাত্রীদের অতিরিক্ত চাপকে কাজে লাগিয়ে এ অনিয়ম আরও বেড়ে যায়। এতে সাধারণ যাত্রীরা আর্থিক ক্ষতির পাশাপাশি চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী জানান, ধর্মপাশা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য দুটি টিকিট কিনতে গেলে তার কাছে ১৮০০ টাকা দাবি করা হয়, যেখানে নির্ধারিত ভাড়া অনুযায়ী দুইটি টিকিটের মূল্য হওয়ার কথা ৯০০ টাকা। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করলে কাউন্টার কর্তৃপক্ষ নানা অজুহাত দেখায় এবং অনেক সময় টিকিট দিতেও গড়িমসি করে। ফলে বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়েই যাত্রা করতে হচ্ছে।

এ বিষয়ে কাউন্টারের দায়িত্বরত ব্যক্তিদের কাছে জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ভেঙে পড়ছে।

এ বিষয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, “ভাড়া বেশি নেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ধর্মপাশায় বাস কাউন্টারে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ, যাত্রীদের ভোগান্তি

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদররে বিজয় ২৪ চত্তর এলাকায় একটি বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ধর্মপাশা-নারায়ণগঞ্জ রুটে সরকার নির্ধারিত ভাড়া ৪৫০ টাকা হলেও যাত্রীদের কাছ থেকে ৯০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় ২৪ চত্বর এলাকার ওই কাউন্টার থেকে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বিশেষ করে ঈদ-পরবর্তী সময়ে যাত্রীদের অতিরিক্ত চাপকে কাজে লাগিয়ে এ অনিয়ম আরও বেড়ে যায়। এতে সাধারণ যাত্রীরা আর্থিক ক্ষতির পাশাপাশি চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী জানান, ধর্মপাশা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য দুটি টিকিট কিনতে গেলে তার কাছে ১৮০০ টাকা দাবি করা হয়, যেখানে নির্ধারিত ভাড়া অনুযায়ী দুইটি টিকিটের মূল্য হওয়ার কথা ৯০০ টাকা। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করলে কাউন্টার কর্তৃপক্ষ নানা অজুহাত দেখায় এবং অনেক সময় টিকিট দিতেও গড়িমসি করে। ফলে বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়েই যাত্রা করতে হচ্ছে।

এ বিষয়ে কাউন্টারের দায়িত্বরত ব্যক্তিদের কাছে জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ভেঙে পড়ছে।

এ বিষয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, “ভাড়া বেশি নেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দৈনিক ধর্মপাশার খবর

সম্পাদকঃ সালেহ আহমেদ
নির্বাহী সম্পাদকঃ মহি উদ্দিন আরিফ

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত