সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নে তিনজন অসহায় ও হতদরিদ্র বিধবা নারীকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সদরের বাসিন্দা রওশন জামির ও তৌফিকুল হকের উদ্যোগে মানবিকতার যুব সংগঠন, ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি বিশ্বব্যাপী এবং প্রবাসী ভাইদের সহযোগিতায় এ সহায়তা প্রদান করা হয়। এ সময় বাহুটিয়াকান্দা নবীন ঐক্য পরিষদসহ স্থানীয় কয়েকজন ব্যক্তিও ব্যক্তিগতভাবে নগদ অর্থ সহায়তায় অংশ নেন।
সহায়তা পাওয়া তিন বিধবা নারীর নাম রাবেয়া খাতুন (৬০),আফিয়া খাতুন (৫৭),আখের বানু (৫২) তারা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সোনাজান গ্রামের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবনযাপন করছিলেন। তাদের এমন দুঃসময়ে স্থানীয়দের এই মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।
রওশন জামির বলেন,সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত শান্তি রয়েছে। আল্লাহ যেন সবাইকে গরিব-দুঃখী মানুষের সেবা করার তাওফিক দান করেন।
এসময় উপস্থিত ছিলেন ধর্মপাশা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য জিয়া উদ্দিন মিয়া, সংরক্ষিত নারী সদস্য শাহানা আক্তার, ধর্মপাশা প্রবাসী কল্যাণ সমিতির প্রচার ও আইটি বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন,মানবিকতার যুব সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন