সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে ৬৯৭ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসন সুনামগঞ্জের আয়োজনে উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক, সুনামগঞ্জ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোঃ নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যমোহাম্মদ কয়ছর আহমেদ সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এ সময় আরও উপস্থিত ছিলেন এ বি এম জাকির হোসেন, পুলিশ সুপার, সুনামগঞ্জ; মোহাম্মদ শহীদুল ইসলাম, পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সিলেটসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ সরকারি সহায়তা সহজে পাবে। এতে নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পরে অতিথিরা উপকারভোগীদের মাঝে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন