সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপজেলার চন্দ্র সোনার থাল, ধানকুনিয়া, জয়ধনা ও সোনামড়ল হাওরের ফসলরক্ষা বাঁধের ২৫টি প্রকল্প কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন।
অতিবৃষ্টিতে হাওরের ফসলরক্ষা বাঁধের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণের লক্ষ্যে বুধবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের নেতৃত্বে এসব প্রকল্প কাজ পরিদর্শন করা হয়।
এ সময় ফসলরক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি, সদস্য সচিব ও সদস্যদের হাওরের বোরো ফসল ঘরে তোলার পূর্ব পর্যন্ত বাঁধের নিয়মিত খোঁজখবর রাখার পাশাপাশি কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে জানানোর জন্য ইউএনও আহ্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, সদস্য মজিবুর রহমান মজুমদার এবং সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন