দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশায় চটপটি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহি উদ্দিন আরিফ
মহি উদ্দিন আরিফ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ধর্মপাশায় চটপটি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশায় তোহাদ আহমেদ হিরন (৩২) নামে এক চটপটি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ই এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের জব্বার মিয়ার ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল নয়টার দিকে হিরনের ছোট ভাই বাবু তার কক্ষের দরজায় বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঘরের ভেতরে সিলির ফ্যান লাগানোর আংটায় রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। 

আরো জানা যায় দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়ভাবে চটপটি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ধর্মপাশায় চটপটি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশায় তোহাদ আহমেদ হিরন (৩২) নামে এক চটপটি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ই এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের জব্বার মিয়ার ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল নয়টার দিকে হিরনের ছোট ভাই বাবু তার কক্ষের দরজায় বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঘরের ভেতরে সিলির ফ্যান লাগানোর আংটায় রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। 

আরো জানা যায় দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়ভাবে চটপটি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক ধর্মপাশার খবর

সম্পাদকঃ সালেহ আহমেদ
নির্বাহী সম্পাদকঃ মহি উদ্দিন আরিফ

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত