দৈনিক ধর্মপাশার খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পাউবোর উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম

মহি উদ্দিন আরিফ
মহি উদ্দিন আরিফ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পাউবোর উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম

গত ৭ এপ্রিল একটি জাতীয় দৈনিকে আমাকে জড়িয়ে আপত্তিকর শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। মজিবুর রহমান মজুমদার নামে এক ব্যক্তির ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদটি প্রকাশ করা হয়েছে।

মূলত, মজিবুর রহমান মজুমদার ফসল রক্ষা বাঁধের প্রকল্পের কাজ না পেয়ে জেদের বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগ করেছেন। প্রকৃত ঘটনা হলো ৪১ নম্বর প্রকল্পের কার্যাদেশ ও চূড়ান্ত তালিকায় সমপরিমাণ বরাদ্দ লিপিবদ্ধ রয়েছে; বরাদ্দের কোনো হেরফের করা হয়নি।

এ ধরনের ভিত্তিহীন অভিযোগের কারণে মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় আমার ব্যক্তিগত সুনাম এবং পাউবোর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমি উক্ত অভিযোগ এবং প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

— জাহাঙ্গীর আলম

উপ-সহকারী প্রকৌশলী

পানি উন্নয়ন বোর্ড (পাউবো)

ধর্মপাশা, সুনামগঞ্জ

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পাউবোর উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

গত ৭ এপ্রিল একটি জাতীয় দৈনিকে আমাকে জড়িয়ে আপত্তিকর শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। মজিবুর রহমান মজুমদার নামে এক ব্যক্তির ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদটি প্রকাশ করা হয়েছে।

মূলত, মজিবুর রহমান মজুমদার ফসল রক্ষা বাঁধের প্রকল্পের কাজ না পেয়ে জেদের বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগ করেছেন। প্রকৃত ঘটনা হলো ৪১ নম্বর প্রকল্পের কার্যাদেশ ও চূড়ান্ত তালিকায় সমপরিমাণ বরাদ্দ লিপিবদ্ধ রয়েছে; বরাদ্দের কোনো হেরফের করা হয়নি।

এ ধরনের ভিত্তিহীন অভিযোগের কারণে মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় আমার ব্যক্তিগত সুনাম এবং পাউবোর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমি উক্ত অভিযোগ এবং প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

— জাহাঙ্গীর আলম

উপ-সহকারী প্রকৌশলী

পানি উন্নয়ন বোর্ড (পাউবো)

ধর্মপাশা, সুনামগঞ্জ

দৈনিক ধর্মপাশার খবর

সম্পাদকঃ সালেহ আহমেদ
নির্বাহী সম্পাদকঃ মহি উদ্দিন আরিফ

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত