সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামের বাসিন্দা শীষ মিয়াকে হত্যাকান্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার কোনীগঞ্জ থানা এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজার এলাকার মৃত বাদুর আলীর দুই ছেলে মাসুদ মিয়া (৩৯) ও রাশিদ মিয়া (৩৮), এবং জিংলীগড়া গ্রামের আকিকুর রেজা আকন্দের ছেলে শাহিনুর আকন্দ (৩২)।
ধর্মপাশা থানার এসআই বাবলু রহমান খান বলেন, হত্যকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার জিংলীগড়া গ্রামের সাতজনের নাম উল্লেখ করে গতবছরের ৩১ডিসেম্বর ধর্মপাশা থানায় একটি মামলা হয়। এই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো.মাসুদ, মো.শাহিনূর ও মো.রাশিদকে রোববার সন্ধ্যা ছয়টার দিকে কেরানীগঞ্জ থানা পুলিশ থানা এলাকা থেকে তাঁদের তিনজনকে গ্রেপ্তার করেন।খবর পেয়ে সোমবার বেলা আড়াইটার দিকে তাঁদের তিনজনকে ধর্মপাশা থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন