দৈনিক ধর্মপাশার খবর

প্রবাসীদের টাকায় সবুজ হচ্ছে গ্রাম, ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

মহি উদ্দিন আরিফ
মহি উদ্দিন আরিফ
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ

প্রবাসীদের টাকায় সবুজ হচ্ছে গ্রাম, ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে ৩০০টি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা একটার দিকে উপজেলার সদরের নোয়াবন্দ গ্রামে সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

“সবুজে ঘেরা বাংলাদেশ গড়ি, পরিবেশ রক্ষায় অঙ্গীকার করি”এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচিটির আয়োজন করে ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রবাসী কল্যাণ সমিতির এ ধরনের উদ্যোগ পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ,সমিতির উপদেষ্টা (আমেরিকা প্রবাসী) আব্দুল মন্নাফ,ফরেস্ট অফিসার আলাউদ্দিন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাজী ইকবাল হোসেন, প্রচার ও আইটি সম্পাদক মোঃ আলমগীর এবং সদস্য রাকিব মিয়া, মশিউর,সিনিয়র সাংবাদিক সালেহ আহমেদ, ইসলামী সংগীতশিল্পী আসাদুল্লাহ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

প্রবাসীদের টাকায় সবুজ হচ্ছে গ্রাম, ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে ৩০০টি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা একটার দিকে উপজেলার সদরের নোয়াবন্দ গ্রামে সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

“সবুজে ঘেরা বাংলাদেশ গড়ি, পরিবেশ রক্ষায় অঙ্গীকার করি”এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচিটির আয়োজন করে ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রবাসী কল্যাণ সমিতির এ ধরনের উদ্যোগ পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ,সমিতির উপদেষ্টা (আমেরিকা প্রবাসী) আব্দুল মন্নাফ,ফরেস্ট অফিসার আলাউদ্দিন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাজী ইকবাল হোসেন, প্রচার ও আইটি সম্পাদক মোঃ আলমগীর এবং সদস্য রাকিব মিয়া, মশিউর,সিনিয়র সাংবাদিক সালেহ আহমেদ, ইসলামী সংগীতশিল্পী আসাদুল্লাহ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক ধর্মপাশার খবর

সম্পাদকঃ সালেহ আহমেদ
নির্বাহী সম্পাদকঃ মহি উদ্দিন আরিফ

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত