দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশায় এমপি কামরুজ্জামান কামরুলের গণশুনানি, সমস্যা-সম্ভাবনা শুনলেন জনগণের

মহি উদ্দিন আরিফ
মহি উদ্দিন আরিফ
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ধর্মপাশায় এমপি কামরুজ্জামান কামরুলের গণশুনানি, সমস্যা-সম্ভাবনা শুনলেন জনগণের

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ গণশুনানির আয়োজন করেন সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

গণশুনানিতে উপজেলার ধর্মপাশা সদর, সেলবরষ, পাইকুরাটি, জয়শ্রী, সুখাইড় রাজাপুর উত্তর ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের কৃষক, শ্রমিক, জেলে, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষ অনেক সময় নেতাকর্মীদের ভিড়ে নিজেদের কথা তুলে ধরতে পারেন না। সেই সুযোগ করে দিতেই এই গণশুনানির আয়োজন করা হয়েছে। তিনি জানান, প্রতি মাসে তাঁর নির্বাচনী এলাকার চারটি উপজেলায় নিয়মিত এ ধরনের গণশুনানির আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, জনগণের যেকোনো পরামর্শ বা অভিযোগ সরাসরি প্রকাশ করা সম্ভব না হলে লিখিত আকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অভিযোগ বাক্সে জমা দেওয়ার আহ্বান জানান। এসব অভিযোগের ক্ষেত্রে পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।এমপি কামরুল জানান, বর্তমানে তাঁর তহবিলে প্রায় এক কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ (টিআর, কাবিখা, ধান-গমসহ) রয়েছে, যা সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সমবণ্টনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

গণশুনানিতে উপস্থিত সাধারণ মানুষ তাঁদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদার কথা তুলে ধরেন। এ সময় তিনি শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালিব খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এসএম রহমত, নূরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভূট্রো, সদস্য নেহাল উদ্দিন, মুজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল মন্নাফ তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনফর আলী খান, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির তালুকদার, সাইফুর রহমান কাঞ্চন, উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী ও সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম, মৎস্যজীবী দলের আহ্বায়ক ও সদস্য সচিব রোমান আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার ও সদস্য সচিব সারোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহিন আহমেদ, রোমান আহমেদ, ফারুক আহমেদ, রায়হান আহমেদ বাদশা, মনোয়ার হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তুষার আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ধর্মপাশায় এমপি কামরুজ্জামান কামরুলের গণশুনানি, সমস্যা-সম্ভাবনা শুনলেন জনগণের

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদকঃ সালেহ আহমেদ
নির্বাহী সম্পাদকঃ মহি উদ্দিন আরিফ

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত