দৈনিক ধর্মপাশার খবর

মধ্যনগরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

মহি উদ্দিন আরিফ
মহি উদ্দিন আরিফ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ

মধ্যনগরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ইছামারি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে মধ্যনগর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের নিবির আহামেদ (২১) এবং বহেরাতলী গ্রামের মো. নজরুল ইসলাম (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-৩, তারিখ ২৫/০৪/২০২৬ এবং জি আর নং-৩০। মামলা দায়েরের পর আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মধ্যনগরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ইছামারি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে মধ্যনগর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের নিবির আহামেদ (২১) এবং বহেরাতলী গ্রামের মো. নজরুল ইসলাম (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-৩, তারিখ ২৫/০৪/২০২৬ এবং জি আর নং-৩০। মামলা দায়েরের পর আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

দৈনিক ধর্মপাশার খবর

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত