গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ধর্মপাশায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদলের একাংশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বর, মডেল মসজিদ, জনতা স্কুল, সরকারি কলেজ ও বিশ্বরোড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ৬০টি বৃক্ষ রোপণ করা হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নির্দেশনায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হক, এসএম রহমত,নূরুল ইসলাম বিএসসি,উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী,উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, উপজেলা ছাত্র দলের আহবায়ক ওবায়দুর মজুমদার। কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদল নেতা ইব্রাহীম আহমেদ, জুয়েল রানা ও তানভীর খান ফরহাদ। এ সময় উপজেলা ছাত্রদল ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন