সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের মাদক কারবারি সাজ্জাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে ও ধর্মপাশা উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক শাকেরের হোসেন সাগর (৩৫), তার ভাই সাজ্জাদ হোসেন (৩৪) এবং শরিশাম গ্রামের বাসিন্দা মদিন আলীর ছেলে মো. রানা মিয়া (৩৫)।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, বীর উত্তর গ্রামের সাজ্জাদ হোসেনের বাড়িতে ইয়াবা কেনাবেচা চলছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৩৮ পিস ইয়াবা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় ধর্মপাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন