দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশায় নৌকা থেকে পড়ে আপন দুই ভাই-বোনের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নৌকা দিয়ে ঘুরতে গিয়ে পানিতে পড়ে আপন দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিট থেকে ৫টার মধ্যে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের পশ্চিমপাড়া পুরান মসজিদের পেছনে বাষাটিয়া বিলের পূর্ব-দক্ষিণ কোণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-চকিয়াচাপুর গ্রামের মো. সারুয়ার মিয়ার ছেলে আব্দুল সাহাদ (৬) ও মেয়ে নাদিয়া আক্তার (৯)। আব্দুল সাহাদ শিশু শ্রেণির শিক্ষার্থী এবং নাদিয়া আক্তার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দুই ভাইবোন নৌকা নিয়ে বাষাটিয়া বিলে ঘুরতে যায়। একপর্যায়ে ছোট ভাই আব্দুল সাহাদ নৌকা থেকে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন নাদিয়া আক্তারও পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় দুই ভাইবোনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ধর্মপাশায় নৌকা থেকে পড়ে আপন দুই ভাই-বোনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নৌকা দিয়ে ঘুরতে গিয়ে পানিতে পড়ে আপন দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিট থেকে ৫টার মধ্যে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের পশ্চিমপাড়া পুরান মসজিদের পেছনে বাষাটিয়া বিলের পূর্ব-দক্ষিণ কোণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-চকিয়াচাপুর গ্রামের মো. সারুয়ার মিয়ার ছেলে আব্দুল সাহাদ (৬) ও মেয়ে নাদিয়া আক্তার (৯)। আব্দুল সাহাদ শিশু শ্রেণির শিক্ষার্থী এবং নাদিয়া আক্তার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দুই ভাইবোন নৌকা নিয়ে বাষাটিয়া বিলে ঘুরতে যায়। একপর্যায়ে ছোট ভাই আব্দুল সাহাদ নৌকা থেকে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন নাদিয়া আক্তারও পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় দুই ভাইবোনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দৈনিক ধর্মপাশার খবর

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত