দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশা সরকারি কলেজে মাদকের ক্ষতিকর প্রভাববিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ধর্মপাশা সরকারি কলেজে মাদকের ক্ষতিকর প্রভাববিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের মধ্যে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মাদকবিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কলেজের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ কৃষ্ণকান্ত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থাপনা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ তালুকদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সৈয়দ জিয়াউল হক নিউটন, ইংরেজি বিভাগের প্রভাষক ফারুক হাসান ফয়সাল, অর্থনীতি বিভাগের প্রভাষক সুভাষ চন্দ্র সরকার, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তুষার খন্দকার, সদস্যসচিব আনসারুল হক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদ্দাম হোসেন।

বক্তারা বলেন, মাদক একজন মানুষের শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি তার পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও ভয়াবহ হুমকি সৃষ্টি করে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।তাঁরা শিক্ষার্থীদের মাদকসহ সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, একটি মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। মাদকের ভয়াবহতা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ধর্মপাশা সরকারি কলেজে মাদকের ক্ষতিকর প্রভাববিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের মধ্যে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মাদকবিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কলেজের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ কৃষ্ণকান্ত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থাপনা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ তালুকদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সৈয়দ জিয়াউল হক নিউটন, ইংরেজি বিভাগের প্রভাষক ফারুক হাসান ফয়সাল, অর্থনীতি বিভাগের প্রভাষক সুভাষ চন্দ্র সরকার, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তুষার খন্দকার, সদস্যসচিব আনসারুল হক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদ্দাম হোসেন।

বক্তারা বলেন, মাদক একজন মানুষের শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি তার পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও ভয়াবহ হুমকি সৃষ্টি করে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।তাঁরা শিক্ষার্থীদের মাদকসহ সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, একটি মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। মাদকের ভয়াবহতা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দৈনিক ধর্মপাশার খবর

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত