ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে নিজের ছয় বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে শ্রমিক নিয়ে ধান কাটতে গিয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জমির ধান ডুবে যাওয়ার দৃশ্য দেখে তিনি অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
আহাদ মিয়া তিন সন্তানের জনক ছিলেন এবং ধারদেনা করে জমিতে আবাদ করেছিলেন। একই দিনে ইউনিয়নের সোনাতলা, ঝামারবালি ও কদমতলি গ্রামে প্রায় তিন হাজার বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য ও পরিবারের সদস্যরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার দুপুরে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন