সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে দ্বীনি শিক্ষা, ইসলামী আদর্শ ও সমাজসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে ‘ধর্মপাশা পাইকুরাটি ইউনিয়ন নবীন উলামা-তলাবা ঐক্য পরিষদ’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্যোক্তারা জানান, বর্তমান সময়ে নবীন আলেম-উলামা, হাফেজ, ক্বারী ও মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, ঐক্য, সৌহার্দ্য এবং দ্বীনি চেতনা জোরদারের লক্ষ্যে এ সংগঠন গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংগঠনটি ইসলামী শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
সংগঠনের পক্ষে কাউছার আহমেদ শাকিল বলেন, ব্যক্তি, দল ও মতের ঊর্ধ্বে উঠে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠা এবং সমাজের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। বিশেষ করে পাইকুরাটি ইউনিয়নের নবীন আলেম, হাফেজ, ক্বারী ও মাদরাসা শিক্ষার্থীদের এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হয়ে দ্বীনের খেদমতে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানানো হয়েছে।
তাওফিকুর রহমান জানান, শিগগিরই সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে। এ লক্ষ্যে সকলের দোয়া, পরামর্শ ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন