দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশায় বাদশাগঞ্জ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি সিজন-২ এর ফাইনাল খেলা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ধর্মপাশায় বাদশাগঞ্জ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি সিজন-২ এর ফাইনাল খেলা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গতকাল শুক্রবার বিকেলে বাদশাগঞ্জ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি সিজন-২ এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।  মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে স্থানীয় হাওর টেক্স স্পোটিং ক্লাব এই আয়োজন করে। এতে মোট ছয়টি ফুটবল দল অংশ নেয়।  প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন করেন সাবেক ফুটবলার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল বশর ঠাকুর খান। ফাইনাল খেলায় ব্রাদার স্পোটিং ক্লাবকে ১-০গোলে হারিয়ে বাংলা টাইগার দল চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেওয়া হয়। খেলায় রেফারি ছিলেন সাবেক ফুটবলার আমিরুল ইসলাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন হাওর টেক্স স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আহমেদ, সদস্য নাজমুল ইসলাম তপু, মো.রানা প্রমুখ।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ধর্মপাশায় বাদশাগঞ্জ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি সিজন-২ এর ফাইনাল খেলা

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গতকাল শুক্রবার বিকেলে বাদশাগঞ্জ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি সিজন-২ এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।  মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে স্থানীয় হাওর টেক্স স্পোটিং ক্লাব এই আয়োজন করে। এতে মোট ছয়টি ফুটবল দল অংশ নেয়।  প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন করেন সাবেক ফুটবলার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল বশর ঠাকুর খান। ফাইনাল খেলায় ব্রাদার স্পোটিং ক্লাবকে ১-০গোলে হারিয়ে বাংলা টাইগার দল চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেওয়া হয়। খেলায় রেফারি ছিলেন সাবেক ফুটবলার আমিরুল ইসলাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন হাওর টেক্স স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আহমেদ, সদস্য নাজমুল ইসলাম তপু, মো.রানা প্রমুখ।

দৈনিক ধর্মপাশার খবর

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত