সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক (রেবিস) টিকা ক্রয়ের জন্য ২ লাখ টাকার অনুদান প্রদান করেছে উপজেলা পরিষদ।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ অনুদানের অর্থ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক জনি রায় এ অনুদান হস্তান্তর করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উপজেলা প্রকৌশলী মো. সাহাব উদ্দিন, হাসপাতালের সকল মেডিকেল অফিসার এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুবীর সরকার বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। আক্রান্ত রোগীদের দ্রুত ও প্রয়োজনীয় টিকা সরবরাহ নিশ্চিত করতে এ অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা পরিষদের এ উদ্যোগের ফলে সাধারণ মানুষ সহজে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবে এবং জলাতঙ্ক প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন,
"জলাতঙ্ক একটি শতভাগ প্রতিরোধযোগ্য হলেও অত্যন্ত প্রাণঘাতী রোগ। অনেক সময় প্রয়োজনীয় টিকার অভাবে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। উপজেলা পরিষদের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয়েছে যাতে স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত জলাতঙ্ক টিকা সংরক্ষণ করা যায় এবং রোগীরা দ্রুত চিকিৎসাসেবা পান। জনস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসন ও পরিষদ সবসময় স্বাস্থ্য বিভাগের পাশে থাকবে।"

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন