দৈনিক ধর্মপাশার খবর

মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ২১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ

মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন পারুল হরিজন (৪৫), জয় হরিজন (২৮) এবং কালাম মিয়া (৪৮)।

পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর সদর ইউনিয়নের গলইখালী এলাকায় বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনার সময় একটি সিএনজি অটোরিকশাকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন পারুল হরিজন (৪৫), জয় হরিজন (২৮) এবং কালাম মিয়া (৪৮)।

পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর সদর ইউনিয়নের গলইখালী এলাকায় বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনার সময় একটি সিএনজি অটোরিকশাকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


দৈনিক ধর্মপাশার খবর


কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত