দৈনিক ধর্মপাশার খবর

সুনামগঞ্জ জেলা কমিটিকে স্বাগত জানিয়ে ধর্মপাশায় ছাত্রদলের আনন্দ মিছিল

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে মোঃ তারেক মিয়া সভাপতি ও উবায়দুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ধর্মপাশায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মে) সকাল ১১টায় ধর্মপাশা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলা, সরকারি কলেজ ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. হাবিবুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, ওবায়দুর রহমান রিগ্যান, ফারুক আহমেদ, রোমান আহমেদ, রনি মিয়া, মোজাম্মেল শিকদার ও বাদশা মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান বাদল, সদস্য সচিব মোঃ কাঞ্চন মিয়া, বর্তমান সদস্য সচিব আনসারুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক কাউছার আহমেদ, অনিক মজুমদার, ইকবাল হোসেন জয়, রাহাত তালুকদার ও আরিয়ান আহমেদ মেহেদী।বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সামিউল হক সৌরভ ও সাধারণ সম্পাদক মুরাদ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জ জেলা কমিটিকে স্বাগত জানিয়ে ধর্মপাশায় ছাত্রদলের আনন্দ মিছিল

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে মোঃ তারেক মিয়া সভাপতি ও উবায়দুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ধর্মপাশায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মে) সকাল ১১টায় ধর্মপাশা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলা, সরকারি কলেজ ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. হাবিবুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, ওবায়দুর রহমান রিগ্যান, ফারুক আহমেদ, রোমান আহমেদ, রনি মিয়া, মোজাম্মেল শিকদার ও বাদশা মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান বাদল, সদস্য সচিব মোঃ কাঞ্চন মিয়া, বর্তমান সদস্য সচিব আনসারুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক কাউছার আহমেদ, অনিক মজুমদার, ইকবাল হোসেন জয়, রাহাত তালুকদার ও আরিয়ান আহমেদ মেহেদী।বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সামিউল হক সৌরভ ও সাধারণ সম্পাদক মুরাদ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

দৈনিক ধর্মপাশার খবর

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত