দৈনিক ধর্মপাশার খবর

তারেক রহমানকে ভালোবেসে সুনামগঞ্জ-১ আসন উপহার দিতে চান আনিসুল হক

মহি উদ্দিন আরিফ
মহি উদ্দিন আরিফ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

তারেক রহমানকে ভালোবেসে সুনামগঞ্জ-১ আসন উপহার দিতে চান আনিসুল হক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এক সভায় বক্তব্য রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হক।সভায় তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের স্বার্থই জাতীয় স্বার্থ। তারেক রহমানের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে। তিনি দলের স্বার্থে আমাকে কিছুটা কনসিডার করতে বলেছেন এবং ভবিষ্যতের সব কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আরো বলেন, আমরা ধানের শীষের পক্ষের লোক, আমরা মূলধারার বিএনপির লোক। ধানের শীষের বাইরে আমাদের কোনো অবস্থান নেই। আজ ধানের শীষের প্রতীক যার হাতে এসেছে, সেখানে শুধু নামের পরিবর্তন হয়েছে। আনিসুল হকের জায়গায় আমার আরেক ভাই কামরুজ্জামান কামরুল মনোনয়ন পেয়েছেন। অতীতেও আমরা কথা দিয়েছিলাম ধানের শীষ যার কাছে থাকবে, আমরা তার পক্ষেই কাজ করব।তিনি আরও বলেন, আমি একজন বিএনপির কর্মী হিসেবে বিএনপি ও তারেক রহমানকে ভালোবাসি। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। সুনামগঞ্জ-১ আসনটি পরিবর্তনের জন্য তিনি আমাকে অনুরোধ করেছিলেন। আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা থেকে আমরা এই আসনটি উপহার হিসেবে তার হাতে তুলে দিয়েছি।

নিজ সমর্থকদের উদ্দেশে আনিসুল হক বলেন, আপনাদের হৃদয়ে যে কষ্ট ও রক্তক্ষরণ হচ্ছে, তা আমি বুঝি আমারও হচ্ছে। আমি কথা দিচ্ছি, জীবনের শেষ সময় পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব। আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যাব, ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

তারেক রহমানকে ভালোবেসে সুনামগঞ্জ-১ আসন উপহার দিতে চান আনিসুল হক

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এক সভায় বক্তব্য রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হক।সভায় তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের স্বার্থই জাতীয় স্বার্থ। তারেক রহমানের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে। তিনি দলের স্বার্থে আমাকে কিছুটা কনসিডার করতে বলেছেন এবং ভবিষ্যতের সব কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আরো বলেন, আমরা ধানের শীষের পক্ষের লোক, আমরা মূলধারার বিএনপির লোক। ধানের শীষের বাইরে আমাদের কোনো অবস্থান নেই। আজ ধানের শীষের প্রতীক যার হাতে এসেছে, সেখানে শুধু নামের পরিবর্তন হয়েছে। আনিসুল হকের জায়গায় আমার আরেক ভাই কামরুজ্জামান কামরুল মনোনয়ন পেয়েছেন। অতীতেও আমরা কথা দিয়েছিলাম ধানের শীষ যার কাছে থাকবে, আমরা তার পক্ষেই কাজ করব।তিনি আরও বলেন, আমি একজন বিএনপির কর্মী হিসেবে বিএনপি ও তারেক রহমানকে ভালোবাসি। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। সুনামগঞ্জ-১ আসনটি পরিবর্তনের জন্য তিনি আমাকে অনুরোধ করেছিলেন। আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা থেকে আমরা এই আসনটি উপহার হিসেবে তার হাতে তুলে দিয়েছি।

নিজ সমর্থকদের উদ্দেশে আনিসুল হক বলেন, আপনাদের হৃদয়ে যে কষ্ট ও রক্তক্ষরণ হচ্ছে, তা আমি বুঝি আমারও হচ্ছে। আমি কথা দিচ্ছি, জীবনের শেষ সময় পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব। আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যাব, ইনশাআল্লাহ।

দৈনিক ধর্মপাশার খবর

সম্পাদকঃ সালেহ আহমেদ
নির্বাহী সম্পাদকঃ মহি উদ্দিন আরিফ

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত