আগামী ২২ জানুয়ারি ২০২৬ সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সমাবেশকে সফল করার লক্ষ্যে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার মধ্যনগর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) দুপুরে মধ্যনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুল।
সভায় মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সিলেটের সমাবেশ বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তারা।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন