সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেছেন, তিনি গণশুনানির মাধ্যমে জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চান। জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি করাই তার মূল লক্ষ্য।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের মধ্যবাজারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল তিনটার দিকে উপজেলা বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ধর্মপাশা উপজেলা শাখার যৌথ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধাণের শীষ প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী কামরুল। এসম তিনি বলেন, নির্বাচিত হলে তিনি প্রতি উপজেলায় মাসে অন্তত একটি করে গণশুনানির আয়োজন করবেন। সেখানে জনগণ সরাসরি তাদের সমস্যা, অভিযোগ ও মতামত তুলে ধরতে পারবেন কোনো দালাল বা মধ্যস্থতাকারীর প্রয়োজন হবে না।
তিনি বলেন, আমার সঙ্গে দেখা বা কথা বলার জন্য কোনো কন্ট্রাক্টর, প্রভাবশালী নেতা কিংবা সুপারিশ লাগবে না। সাধারণ মানুষ সরাসরি আমার কাছে আসতে পারবেন। প্রতিটি গণশুনানিতে একটি করে অভিযোগ বাক্স থাকবে, যেখানে জনগণ লিখিতভাবে অভিযোগ জানাতে পারবেন।
কামরুল আরও বলেন, আল্লাহ চাইলে আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে আমার ওপর অনেক দায়িত্ব থাকবে। যেহেতু আমি মানুষ, কাজ করতে গিয়ে ভুল হতে পারে। তাই আমার ভুলগুলো আপনারা গণশুনানিতে সরাসরি জানাবেন। আর সংকোচবোধ করলে অভিযোগ বাক্সে লিখে দেবেন যাতে আমি নিজের ভুল সংশোধন করতে পারি।
তিনি বলেন, জনগণই আমার প্রকৃত শক্তি ও অভিভাবক। আমি আমৃত্যু তাদের ভালোবাসা পেতে চাই। তাদের ভালোবাসা নিয়েই সারাজীবন পথ চলতে চাই। এই আসনের মানুষের হাতেই আমার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণই আমাকে নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী। নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ আসনকে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলাই হবে আমার লক্ষ্য।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো.লিয়াকত আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল হক ও এসএম রহমতের যৌথ সঞ্চালনে প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতালিব খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক ব্যরিষ্টার হামিদুল হক আফিন্দী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি নিজাম উদ্দিন,জমিয়তে উলামায়ে ইসলাম উপজেলা শাখর সভাপতি হাবিবুর রহমান কাসেমী,অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক ওবায়দুর মজুমদার, সদস্য সচিব সরোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ,ঢাকা কলেজ শাখা ছাত্রদল নেতা তানভীর আহমেদ খান,সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক তুষার খন্দকার,সদস্য সচিব আনসারুল হক প্রমুখ।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন