দৈনিক ধর্মপাশার খবর

ধর্মপাশায় অবৈধভাবে মাটি উত্তোলন, এক জনকে ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা

মহি উদ্দিন আরিফ
মহি উদ্দিন আরিফ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ধর্মপাশায় অবৈধভাবে মাটি উত্তোলন, এক জনকে  ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা

সুনামগঞ্জের ধর্মপাশায় জেলা প্রশাসকের অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে শহিদুল্লা চৌধুরী জনি (৪০) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ। 

দণ্ডপ্রাপ্ত শহিদুল্লা চৌধুরী জনি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের দিগজান গ্রামের শাহাব উদ্দীন চৌধুরীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ জানান,পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ধর্মপাশায় অবৈধভাবে মাটি উত্তোলন, এক জনকে ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশায় জেলা প্রশাসকের অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে শহিদুল্লা চৌধুরী জনি (৪০) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ। 

দণ্ডপ্রাপ্ত শহিদুল্লা চৌধুরী জনি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের দিগজান গ্রামের শাহাব উদ্দীন চৌধুরীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ জানান,পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক ধর্মপাশার খবর

সম্পাদকঃ সালেহ আহমেদ
নির্বাহী সম্পাদকঃ মহি উদ্দিন আরিফ

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত