দৈনিক ধর্মপাশার খবর

অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদে মধ্যনগরে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদে মধ্যনগরে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা ও মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাওর ও নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় কৃষক, শ্রমিক, ছাত্রসমাজ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সরকারের অনুমতি ছাড়া হাওরের কান্দা ও খোলা মাঠ থেকে অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম বন্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অংশগ্রহণকারীরা বলেন, অবৈধ খননের ফলে হাওরের স্বাভাবিক উর্বরতা নষ্ট হচ্ছে এবং কৃষিজমির উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে।

মানববন্ধনে নেতৃত্ব দেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক মোঃ আশরাফ উদ্দিন হিল্লোল এবং সদস্য সচিব খসরুজ্জামান কবির। এ সময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক আতিউর রহমান চৌধুরীসহ বিভিন্ন গ্রামের কৃষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক ধর্মপাশার খবর

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদে মধ্যনগরে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা ও মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাওর ও নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় কৃষক, শ্রমিক, ছাত্রসমাজ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সরকারের অনুমতি ছাড়া হাওরের কান্দা ও খোলা মাঠ থেকে অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম বন্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অংশগ্রহণকারীরা বলেন, অবৈধ খননের ফলে হাওরের স্বাভাবিক উর্বরতা নষ্ট হচ্ছে এবং কৃষিজমির উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে।

মানববন্ধনে নেতৃত্ব দেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক মোঃ আশরাফ উদ্দিন হিল্লোল এবং সদস্য সচিব খসরুজ্জামান কবির। এ সময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক আতিউর রহমান চৌধুরীসহ বিভিন্ন গ্রামের কৃষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দৈনিক ধর্মপাশার খবর

সম্পাদকঃ সালেহ আহমেদ
নির্বাহী সম্পাদকঃ মহি উদ্দিন আরিফ

কপিরাইট © ২০২৫ দৈনিক ধর্মপাশার খবর সর্বস্ব সংরক্ষিত